দেশের সাধারণ মানুষের জন্য মোদী সরকার কাজ করছে না। মোদী সরকার কাজ করছে আদানি আম্বানিদের জন্য। কৃষি বিলের সমালোচনায় এবার এভাবেই মোদী সরকারকে আক্রমণ শাণালেন রাহুল গান্ধী। রাহুল অভিযোগ করে বলেন, আদানি আম্বানি আর মোদী এই তিন মিলে দল চালাচ্ছে। নরেন্দ্র মোদীকে বলা হয়েছে উনি যেন ছোট ব্যবসায়ী ,চাষী, শ্রমিকদের শেষ করে ওদের জন্য রাস্তা খুলে রাখেন।
ট্রাক্টর নিয়ে হরিয়ানা সীমান্তে ঢোকার সময় রাহুল স্টীয়ারিং-এ হাত রেখে প্রশ্ন তুলেছেন, কেন প্রশ্ন তোলা হবে না ৮ হাজার কোটি টাকা দিয়ে ভিআইপি বিমান কেনা হয়েছে। সেই বিমানে গদি তো কম কথা ৫০টি পালঙ্ক আছে। মোদির বন্ধু ট্রাম্পের কাছে এমন বিমান থাকায় এখন মোদীর ওইরকম বিমানের প্রয়োজন হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল।
রাহুল বলেন, কৃষিক্ষেত্রে সংস্কারের নামে এই সরকার বেসরকারি সংস্থাকে সুযোগ করে দিচ্ছে চুক্তি চাষ করিয়ে চাষীদের কাছ থেকে সরাসরি ফসল কেনার। আর এর ফলে সুবিধা পাবে আদানি আম্বানির মত শিল্প সংস্থা বলে অভিযোগ রাহুল গান্ধীর।

No comments:
Post a Comment