ট্রেন যাত্রিকে বোমা ছুড়ে খুন করলো দুস্কৃতিরা - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

ট্রেন যাত্রিকে বোমা ছুড়ে খুন করলো দুস্কৃতিরা

নিজস্ব প্রতিনিধি,কাঁকিনাড়া,১৪সেপ্টেম্বরঃ-কাঁকিনাড়া স্টেশানে ট্রেনর যাত্রিকে বোমা ছুড়ে খুন করলো দুস্কৃতিরা। রাত ২ঃ১৫ মিনিটে শিয়ালদহ গামী মুজফফরপুর এক্সপ্রেস থেকে কাকিনাড়া স্টেশানে নামে নদীয়া জেলার মাছদিয়া ভীমপুরের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস। পুলিশ সুত্রে খবর তার সাথে তিন দুস্কৃতির ধস্তাধস্তি শুরু হয়।এরপর তাকে লক্ষ করে দুস্কতিরা বোমা ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই ট্রেন যাত্রি।পুলিস সুত্রে যানা যায়, নৈহাটি নামার কথা ছিল নাকি ওই ট্রেন যাত্রীর।কিন্তু ঘুমিয়ে পড়ায় সে কাকিনাড়া স্টেশানে নেমে পড়ে। আর কাকিনাড়া তে নামতেই এই ঘটনা।আতঙ্কিত ট্রেন যাত্রিরা। ট্রেন যাত্রিরা জানাচ্ছেন তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন। খোদ জি,আর,পি ইর অফিসের নাকের ডগায় যদি এমন ঘটনা ঘটে,তাহলে তাদের নিরাপত্তা কোথায়? বেশকিছুদিন আগেও ট্রেন অবোরোধ কে কেন্দ্র করে দুস্কৃতিরা যাত্রি বোঝাই ট্রেনে বোমা ছুড়ে ছিলো। আজ আবার এমন ঘটনায় কাকিনাড়া স্টেশানে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন চিহ্নের মুখে রেল প্রশাসন।

No comments:

Post a Comment

Post Top Ad