স্কুলের মিডডে মিলের রান্নার দল বদলের জেরে, রান্নাঘরে তালা,বন্ধ মিডডে মিল - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

স্কুলের মিডডে মিলের রান্নার দল বদলের জেরে, রান্নাঘরে তালা,বন্ধ মিডডে মিল

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ,১৪সেপ্টেম্বরঃ-ঘটনাটি বনগাঁ পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া হাজারি লাল প্রাথমিক স্কুলের ঘটনা। এই স্কুলে চার বছর ধরে এলাকার গিরিধারি স্বনির্ভর গোষ্ঠীর চরজন রান্নার কাজ করতেন, শুক্রবার হটাৎ স্কুলের প্রধান শিক্ষক তাদের বলেন আর তাদের কাজে আসতে হবে না। সেই মত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পৌরসভাতে দপ্তরে যোগাযোগ করলেও কোন উত্তর পায়নি বলে অভিযোগ। পরবর্তীতে শনিবার সকালে গিরিধারি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্কুলে এসে দেখে লক্ষ্যভেদ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজে এসেছে। এই দেখে পুরানো গোষ্ঠীর মহিলারা রান্নাঘরে তালা ঝুলিয়ে দেয়। ফলে ঘটনায় অশান্তি বাড়ে এবং শিশুদের মিডডে মিল বন্ধ থাকে আজ, সামান্য গোষ্ঠীর ঝামেলার ফলে বন্ধ থাকলো শিশুদের মিডডে মিল এই প্রশ্ন উঠছে প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে। তিনি জানান দপ্তর থেকে নির্দেশ এসেছে তাই তাদের আসত বারন করেছি কিন্তু মৌখিক নির্দেশ। প্রশ্ন এখানেই একজন সরকারী কর্মী কিভাবে মৌখিক নির্দেশে এই কাজ করতে পারেন। ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি মনোতোষ নাথের অভিযোগ এই ধরনের কাজ অন্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad