জলের দাবীতে এবার রাস্তায় নামলন মহিলারা, বালতি কলসি নিয়ে পথ অবরোধ - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

জলের দাবীতে এবার রাস্তায় নামলন মহিলারা, বালতি কলসি নিয়ে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া,১৪সেপ্টেম্বরঃ-দীর্ঘদিন ধরে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, ক্যানেলের নোংরা জল পরিশুদ্ধ করে তাদের জল নয় বিষ পান করতে হচ্ছে তাদের.এই অভিযোগকে সামনে রেখে শনিবার সকালে হাঁড়ি বালতি কলসী নিয়ে বাঁকুড়া মোড় সংলগ্ন হো চি মিন সরণির বাসিন্দারা রাস্তা অবরোধ করলেন l বাঁকুড়া মোড়ের কাছে এই অবরোধের দরুন ব্যাপক যানজট তৈরী হয় দুর্গাপুর ব্যারাজ রোডে.একেই ব্যারেজ রোডের সংস্কারের জন্য প্রায়শঃই যানজট তৈরী হচ্ছে, এরই মধ্যে জলের দাবীতে স্থানীয় মহিলাদের এই অবরোধে ব্যাপক যানজট তৈরী হয়ে যায় গুরুত্বপূর্ণ দুর্গাপুর ব্যারাজ রোডে l বাসিন্দাদের অভিযোগ,শুধূ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, হচ্ছে হবে বলে কিন্তু কাজ কিছু হয়নি, আর যার জন্য সবাই যখন পরিশুদ্ধ পানীয় জল খাচ্ছেন তখন প্রায় কমবেশী দুশো পরিবার বিষ জল পান করছে, বাধ্য হয়ে তারা শনিবার রাস্তা অবরোধ করেছেন.প্রায় আধ ঘন্টার অবরোধের জেরে দুর্গাপুর ব্যারেজ রোড, থেকে শুরু করে স্টেশন রোড কার্যতঃ অবরুদ্ধ হয়ে পড়ে.খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার  পুলিশ l পুলিশের অনুরোধে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেয়, যানজট মুক্ত করে গোটা গুরুত্বপূর্ণ এই রাস্তা.তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন সমস্যা যদি সমাধান না হয় তাহলে প্রয়োজনে চার নম্বর বরো চেয়ারম্যানের অফিস ঘেরাও করে রেখে দেবেন l এইদিকে স্থানীয় কাউন্সিলার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করে বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বরং হো চি মিন সরণিতে ছটি জায়গায় কল বসানো হয়েছে, প্রযুক্তিগত কিছু ত্রুটির জন্য হয়তো বাকি অংশের মানুষ জল পাচ্ছেন না, কিন্তু এতে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কিছু করার নেই l

No comments:

Post a Comment

Post Top Ad