নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪পরগনা,১৪সেপ্টেম্বরঃ-স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করে স্বামী ও স্ত্রীর পথের কাঁটা সরাতে স্ত্রী ও তার প্রেমিক মিলে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪পরগনা বিষ্ণুপুর থানার খাঁকড়ামুড়ি মুকুন্দপুর হাট খোলার মাঠে । এমন অভিযোগ মৃত সুদীপ্ত মণ্ডলের ভাইয়ের। তাদের আরও অভিযোগ যে ঘুমের ওষুধ খাইয়ে গলায় কাপড় দিয়ে ঘড়ের ফ্যান সঙ্গে ঝুলিয়ে দিয়েছে । বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের মৃতার পরিবারের । দীর্ঘ ১৬বছর আগে সংশ্লিষ্ট গ্রামের মেয়ে সোনালি ও সুদিপ্ত প্রেম করে বিবাহ করে । তাদের ১২বছর ও ৩বছরের কন্যা সন্তান আছে । তার পরেও স্ত্রী সোনালি মণ্ডল বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িত হয় মামার বাড়িতে থাকা বাবুসোনা মণ্ডলের সঙ্গে । দীর্ঘ ৩ বছর ধরে চলতে থাকে তাদের প্রেম । অভিযোগ সেটা মেনে নিতে পারছিলো সুদিপ মণ্ডল তার স্ত্রীকে বেশ কয়েক বার বারণ করে এই নিয়ে নিজেদের ভিতরে অশান্তি শুরু হয় বেশ কয়েক বার । আর প্রেমিক ও স্ত্রীর পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে ছিল সুদিপ মণ্ডল। সেই জন্য সেই পথের কাঁটা সরাতে স্ত্রী ও তার প্রেমিক মিলে ঘুমের ওষুধ খাইয়ে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ঘরের ফ্যানের সঙ্গে সাথে ঝুলিয়ে দেয়। আজ বেলায় চিংকার চেঁচামেচি শুরু করে বাড়ির লোকজনেদের কে ডাকে সোনালী পরিবারের লোকজন এসে দেখেনা গলায় কাপড়ের ফাঁস লাগানো। কাপড়ের গিট বাঁধা দেখে পরিবারের লোকজনেদের সন্ধেহ হয় ও বিষ্ণুপুর থানায় খবর দিলে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে আমতলা গ্রামীন হসপিটালে নিয়ে এলে চিকিংসকেরা মৃত বলে ঘোষণা করেন । অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ স্ত্রীকে আটক করে।
Saturday, September 14, 2019
বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা দেওয়ায় প্রেমিকের সাথে মিলে স্বামীকে হত্যা করল স্ত্রী
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment