বাড়ী ভাঙ্গছে হাতী, শব্দ পেয়ে পিছেনের দরজা দিয়ে পরিবারকে পালালেন বাড়ীর কর্তা - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

বাড়ী ভাঙ্গছে হাতী, শব্দ পেয়ে পিছেনের দরজা দিয়ে পরিবারকে পালালেন বাড়ীর কর্তা

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি, ১৪সেপ্টেম্বরঃ-শনিবার ভোরে নাগরাকাটার খয়েরবাড়ি এলাকায় একটি বুনো দাতাল হাতির হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এদিন ভোর চারটা নাগাদ পার্শ্ববর্তি ডায়না জঙ্গল থেকে একটি দাতাল খয়েরবাড়ির নিউ মার্কেট এলাকায় ঢুকে পড়ে ।ঢুকেই রবিউল হকের বাড়ি ভাঙ্গা শুরু করে ।সেই সময় রবিউল বাবু তার পরিবার নিয়ে বেঘোরে ঘুমোচ্ছিলেন।বাড়ি ভাঙ্গা শব্দ পেয়ে পিছনের দরজা দিয়ে পরিবারকে নিয়ে সরে পড়েন । দাতালটি তার বাড়ি ভেঙ্গে চালডাল খেয়ে নষ্ট করে দেয় ।প্রতিবেশিরা টের পেয়ে বোম পটকা ফাটায় ।দাতাল হাতিটি সেখান থেকে সরে গিয়ে জঙ্গলে ফেরার পথে তফেল হক ও মজির হকের বাড়ি ভেঙ্গে দিয়ে ফের ডায়না জঙ্গলে ঢুকে পড়ে পাঁচটা নাগাদ।

No comments:

Post a Comment

Post Top Ad