আলিপুরদুয়ারে তৃণমূল থেকে ইস্তফা দিলেন তৃণমূল যুব কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, October 7, 2020

আলিপুরদুয়ারে তৃণমূল থেকে ইস্তফা দিলেন তৃণমূল যুব কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি



ফের তৃণমূলে ভাঙ্গন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জেলা ও ব্লক কমিটি গঠন নিয়ে এবার কোন্দল চরমে উঠল তৃণমূলের। যার জেরে আলিপুরদুয়ারে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল যুব কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি সঞ্জয় দাস। উল্লেখ্য,  এর আগে কোচবিহারে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল  বিধায়ক মিহির গোস্বামী।  


২০২১ সালের বিধানসভা নির্বাচনের  আগে তৃণমূল শিবিরে অশান্তি ক্রমশ বেড়েই চলেছে। রাজ্যের প্রায় প্রতিটি জেলায়  জেলা ও ব্লক কমিটি গঠন নিয়ে দলীয় কোন্দল চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই কোন্দলকে কোনও সমস্যা মানতে রাজি নয়।  


আলিপুরদুয়ারে নতুন কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে দলের সমস্ত দায়দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন সঞ্জয় দাস। তিনি চ্যালে়ঞ্জ দিয়েছেন, মূল্যায়ন করে খতিয়ে দেখা হোক, তাঁর সময়ে তিনি সংগঠন বাড়ানোর জন্য কী কী কাজ করেছেন। আর কেন তাঁকে সরে যেতে হচ্ছে। তাই যদি হয় দলের কোনও পদেই তিনি থাকতে চান না।  


সঞ্জয়ের আগে চরম সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মিহির গোস্বামী। তিনি প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়ে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। মিহির গোস্বামীর মতো হেভিওয়েট বিধায়কের এই বিদ্রোহে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ভূমিকায় প্রশ্ন চিহ্ন পড়েছে। কেন দলে এত শৃঙ্খলার অভাব, তা নিয়ে উঠেছে প্রশ্ন।  



No comments:

Post a Comment

Post Top Ad