টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় গ্রেফতার হলো আরও একজন। এই নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হলো। ধৃতের নাম সুবোধ যাদব। মেডিক্যাল টেস্টের পর ধৃত সুবোধ যাদবকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করে সিআইডি।
পুলিস সূত্রে খবর এর আগেও সুবোধ যাদব মণীশকে খুন করার পরিকল্পনা করেছিল। ধৃত সুবোধ যাদবের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩০২ ও ৩৪ ধারা এবং অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বিজেপি মণীশ শুক্লা খুনে মহম্মদ খুররম, গুলাব শেখ ও নাসির খান নামে ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। গত রবিবার সন্ধ্যায় টিটাগড় থানার সামনে আততায়ীর হাতে খুন হন মণীশ শুক্লা। খুনের ঘটনায় ৯ জনের নামে এফআইআর দায়ের করেছেন নিহত মনীষ শুক্লার বাবা।

No comments:
Post a Comment