প্রয়াত রামবিলাস পাসোয়ান - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, October 8, 2020

প্রয়াত রামবিলাস পাসোয়ান




প্রয়াত রামবিলাস পাসোয়ান।  মোদীর মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন  রামবিলাস পাসোয়ান। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।   ট্যুইট করে সেই খবর জানিয়েছেন তাঁর ছেলে চিরাগ পাসোয়ান। 


 জানা গিয়েছে, হৃদরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপরই তাঁর মৃত্যু হয়। কেন্দ্রের ক্রেতা সুরক্ষা ও খাদ্য মন্ত্রক সামলাতেন তিনি।    বর্তমানে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। এছাড়াও লোকসভায় আটবার সাংসদ হয়েছেন বিহারের এই রাজনৈতিক ব্যক্তিত্ব।  সংযুক্ত সোশ্যালিস্ট পার্টির সদস্য হিসাবে তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু।


 ১৯৬৯ সালে প্রথমবার বিধানসভার সদস্য হন তিনি। পরে ১৯৭৪ সালে যোগ দেন লোকদলে। জরুরি অবস্থার বিরোধীতা করে গ্রেফতার হয়েছিলেন সেই সময়। জনতা পার্টির সদস্য হিসাবে ১৯৭৭ সালে তাঁর লোকসভার প্রবেশ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।



No comments:

Post a Comment

Post Top Ad