সহিংসতার আগুনে জ্বলছে ভারত। - ব্রেকিং বাংলা

Breaking

Friday, February 28, 2020

সহিংসতার আগুনে জ্বলছে ভারত।



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৮ ফেব্রুয়ারী :-সহিংসতার আগুনে জ্বলছে ভারত। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে।এমন পরিস্থিতিতে রবীন্দ্র-নজরুল সংস্কৃতির কথা মনে করিয়ে দিলেন অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তিনি টুইট করেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই। মোরা রাম রহিম ভাই ভাই আর নই।

টুইটারে মিমি লিখেছেন, আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই। আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই। মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন, সেটা আর যাই হোক মানুষ আর নই।


No comments:

Post a Comment

Post Top Ad