নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৮ ফেব্রুয়ারী :-বিবাহিত জীবনে স্ত্রীকে খুশি করা অনেক দরকারী একটি জিনিষ। বস্তুবাদী জীবনে আমরা মনে করি অর্থই সকল সুখের মূল, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আমরা নিজেরাই অর্থ কে নিজেদের সুখের মূল উপাদান বানিয়ে ফেলেছি। জেনে নিন, প্রেমিকা বা স্ত্রীকে খুশি করার দারুন এবং সহজ কিছু উপায় !!আমরা যখনই অর্থকে সব কিছুর উপরে প্রাধান্য দিব তখনই আমাদের কাছের মানুষদের সাথে আমাদের বন্ধন হাল্কা হতে শুরু করে। তাদের অনুভুতির মুল্য তখন আমরা দিতে
অর্থ এবং বস্তুবাদি জীবনকে দূরে রেখে যে সকল কাজের মাধ্যমে স্ত্রীকে খুশি করা যায় সেগুলো করার চেষ্টা আমাদের করতে হবে। মনে রাখাটা জরুরি স্ত্রীকে খুশি রাখা মানে পুরো সংসার টাকে সুন্দর এবং সুখী রাখা।
যে সকল কাজের মাধ্যমে সহজেই স্ত্রীকে খুশি করা যায় সেগুলো হলঃটিম হিসেবে কাজ করাঃআমাদের সমাজে কিছু নিয়ম অনেককাল ধরে চলে আসছে, যেমন পুরুষেরা ঘরের কাজ করবে না। ঘরের কাজ এবং বাচ্চা পালা শুধুমাত্র মহিলাদের দায়িত্ব।
এমন ধারনা একদমই ভুল। সুখি সংসার এবং দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রী দুজনাকে টীম হিসেবে কাজ করতে হবে। সারাদিন অফিস করে এসে ঘরের কাজে সাহায্য করতে মন নাও চাইতে পারে তবে মনে রাখাটা জরুরি। আপনি বাইরে পরিশ্রম করলেও সারাদিন আপনার স্ত্রীও কিন্তু ঘরে পরিশ্রম করেছেন।
সে ক্ষেত্রে রাতের কিছু কাজ ভাগ করে নেওয়াটা খুব কঠিন এবং পরিশ্রমের কিছু হবে না। যেমনঃ বিছানা গোছানো, মশারি টাঙ্গানো, থালাবাসন যায়গা মত গুছিয়ে রাখা, বাচ্চাদের পড়া একটু দেখিয়ে দেওয়া, বোতলে পানি ভরা ইত্যাদি কাজে স্বামীরা খুব অল্প পরিশ্রম দিয়েই সাহায্য করতে পারেন।
স্ত্রীর সমস্যার কথাগুলো মন দিয়ে শুনুন তবে সরাসরি সমাধান দিয়ে দিবেন নাঃগবেষনায় দেখা গেছে কোন পারিবারিক বা সাংসারিক সমস্যায় পুরুষদের চেয়ে মেয়েরা অনেক বুঝে সমাধানে আস্তে পারে। স্ত্রীকে খুশি করার দারুন এবং সহজ কিছু উপায়, জেনে রাখুন কেউ মিস করবেন না
কিন্তু মেয়েদের চিন্তা ভাবনাগুলো তারা তাদের পার্টনারদের সাথে আলোচনা করে নিতেই বেশি পছন্দ করে। আজকাল ফেসবুকের যুগে স্বামীরা স্ত্রীদের কথা মন দিয়ে শুনবে এমন আশা করাটাও বোকামি।
তবে প্রতিটা স্বামীর উচিৎ সাংসারিক শান্তি রক্ষার্থে স্ত্রীর সমস্যার কথাগুলো মন দিয়ে শোনা এবং তার মতামত প্রকাশ করা। তবে নিজের মত প্রকাশের সময় হুট করে একটা কিছু বলে না বসে বুঝিয়ে বললে বিষয়টা ভালো হয়।
কারন হুটহাট মতামত দিলে স্ত্রীদের মনে হতে পারে বিষয়টি না বুঝেই বা সেটা নিয়ে চিন্তা না করেই আপনি আপনার মতামত প্রকাশ করলেন।নরম ভাবে স্ত্রীদের সাথে কথা বলুনস্ত্রীদের মুখে হাসি ফোটানো খুব কঠিন কিছু না। নরম কন্ঠে তাদের সাথে কথা বলুন। তাদের কে জানান আপনি তার সাথে সংসার করে কতটা সুখি। হাজার টাকা দিয়েও সেই হাসিটা আপনি দেখতে পারবেন না যা সেই মুহুর্তে আপনি দেখবেন।
স্ত্রীর জীবনের লক্ষ্য সম্পর্কে জানুনঃ বর্তমান যুগে প্রতিটা মেয়েরই কোন না কোন স্বপ্ন থাকে। বিয়ের পর অর্ধের এর চেয়েও বেশি মেয়েদের স্বপ্ন ভেঙ্গে যায় শুধুমাত্র স্বামী এবং শশুরবাড়ির সাপোর্ট না থাকায়।
আপনি শুরুতেই জেনে নিন আপনার স্ত্রীর জীবনের লক্ষ্য কী, তাকে তার লক্ষ্যে পৌছানোর ব্যাপারে আপনি কিভাবে সাহায্য করতে পারেন সেটা ভাবুন।
অনেকে মেয়েই তার পড়াশোনা বিয়ের পরেও চালিয়ে যেতে চায় কিন্তু সাংসারিক কাজের চাপে সেটা পেরে উঠে না, আপনি প্রতিদিন তাকে কিছু সময় ঠিক করে দিন পড়ার জন্য এবং সেই সময় টুকু তে তাকে যেন অন্য কোন কাজ করতে না হয় সেদিকে নজর রাখুন।
অনেকে শুধুমাত্র ভাল বউ এবং মা হতে চায়। তাদের কেও আপনি সাহায্য করতে পারে, সাংসারিক কাজ গুলো গুছিয়ে উঠার জন্য কিভাবে কী করা যায় আলাপ আলোচনা করুন, ভালো ভালো টিপস এবং সহজে কাজ করা যায় এমন জিনিষগুলো হাতের কাছে এনে দিন। তাকে এক্সপার্ট হওয়ার জন্য সাহায্য করুন।
স্ত্রীর সৌন্দর্যের এবং কাজের প্রশংসা করুনঃ নারীরা ঘরের কাজ করবে এখানে আবার প্রশংসার কী আছে? কথাটা একদমই ভুল। নারীরা ঘরে হোক বা বাইরে অনেক পরিশ্রম করে থাকে প্রতি নিয়ত যেটার বিনিময়ে তারা সামান্য এটেনশানও পায় না। অথচ তাদের কাজের প্রতি আগ্রহ তৈরির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তাদের জীবন সঙ্গীর প্রশংসা।
সামান্য প্রশংসাই তাদের কর্ম স্পৃহা বাড়িয়ে তুলতে পারে অনেকাংশে। বাড়িতে ঢুকে সাফ করা ঘর বাড়ি দেখে তার কাজের প্রশংসা করুন। খাবার যদি খেতে খুব খারাপ না হয় তবে তাকে বলুন খাবার খেয়ে আপনার মজা লেগেছে। দেখবেন এরপর সে আসলেই মজাদার কিছু আপনার জন্য রান্নার চেষ্টা করছে।
একই ভাবে দাম্পত্য জীবনে স্ত্রীকে খুশি করতে তার সৌন্দর্যের প্রশংসাও করুন। সে যখনি নতুন কোন জামা বা সুন্দর কোন জামা পরে বা সেজে গুজে থাকে তাকে সুন্দর লাগছে বলুন। আপনার এই একটি মাত্র কথা আপনার স্ত্রীর আত্ববিশ্বাস বাড়িয়ে দিবে বহুগুন।
স্ত্রীকে বলুন আপনি তাকে ভালবাসেনঃ এই একটি কথার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে অনেক অনেক বেশি খুশি করতে পারেন। মেয়েরা মুখে প্রশংশা বেশি পছন্দ করে। তাকে বলুন আপনি তাকে কেন এত ভালোবাসেন। আপনার জীবনে তার অবস্থান তার মুল্য তাকে স্পষ্ট করে বুঝিয়ে বলুন।
স্ত্রীকে সরি বলুনঃ স্ত্রীকে আপনি যে শ্রদ্ধা করেন সেটা তাকে বুঝাবেন কোন ভুল হয়ে গেলে সরি বলার মাধ্যমে। পুরুষদের দ্বারা এমন অনেক সময় অনেক কাজ হয়ে যায় যেগুলো স্ত্রীরা সহজে মেনে নিতে পারে না। এমন পরিস্থিতিতে সরি বলে তাকে স্বাভাবিক করুন। আপনি বোঝান আপনি তাকে শ্রদ্ধা করেন। এভাবেও সেও আপনার প্রতি অনেক উচ্চ ধারনা পোষন করবে।

No comments:
Post a Comment