মাথাবিহীন ব্যক্তি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে - ব্রেকিং বাংলা

Breaking

Friday, February 28, 2020

মাথাবিহীন ব্যক্তি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৮ ফেব্রুয়ারী :-মাথাবিহীন এক ব্যক্তি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেদারসে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখনকার সময়ে কোনো কিছু ভাইরাল হওয়াটায় স্বাভাবিক। অনেক বিষয় ভাইরাল হওয়ার পর জানা যায় বিষয়টি ফেক এবং এডিট করা।তবে এই ভিডিওটি কোথাকার সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া ভিডিওটি আসল নাকি, এটি এডিট করা হয়েছে সে ব্যাপারেও কোনও খবর পাওয়া যায়নি। তবে আসল নকল যায় হোক ভিডিওটি দেখা মাত্রই ঘাবড়ে যেতে হবে।ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে রাস্তায় খুবই ট্রাফিক জ্যাম। আর একজন মাথাবিহীন ব্যক্তি রাস্তা পার হচ্ছেন। শর্টস আর শার্ট পরে আছে ওই ব্যক্তি। তার হাতে একটি লাল রঙের ব্যাগ রয়েছে। সবাই নিজের কাজে ব্যস্ত কেউই সেভাবে কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না। ফেবরি অ্যাডিকশন নামের এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad