ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত - ব্রেকিং বাংলা

Breaking

Friday, February 28, 2020

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৮ ফেব্রুয়ারী :-হিন্দু-মুসলিম দাঙ্গায় রক্তাক্ত ভারতের রাজধানী দিল্লি। এরই মাঝে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের রাজ্য জম্মু-কাশ্মির। যার জেরে আতঙ্কিত ভূ-স্বর্গের মানুষ। বুধবার রাত সাড়ে ৮ টার কিছু পরেই লে-এলাকায় এই ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ধরা পড়েছে ৫.২। ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিমি গভীরে এই ভূমিকম্পের উত্‍সস্থল বলে জানা গিয়েছে।ঘটনার পর থেকে এখন অবধি কোনও বিশাল ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। এর বেশ কয়েকদিন আগেও ভূমিকম্পে কেঁ'পে উঠেছিল লাদাখ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। সেই ঘটনাতেও বিশেষ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, এর আগে রবিবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইরান। রিখটার স্কেলে যার মাত্র ছিল ৫.৭। আর সেই কম্পনের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বহু বাড়ি-ঘর। ভূমিকম্পে দেশের পশ্চিম আজারবাইজান প্রদেশের কোতুর এলাকার ৪৩টি গ্রাম ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ইরানের এই ভূমিক'ম্প পূর্ব আজারবাইজান ও কুর্দিস্তান প্রদেশেও অনুভূত হয়।


No comments:

Post a Comment

Post Top Ad