লজ্জাহীন নারী - ব্রেকিং বাংলা

Breaking

Friday, February 28, 2020

লজ্জাহীন নারী


 নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৮ ফেব্রুয়ারী :-গত কয়েকদিন আগে মিস ভিভা ২০২০ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মালাইকা আরোরা। হলুদ রংয়ের খোলামেলা পোশাকে নজর কাড়েন অভিনেত্রী। একেবারে হলুদ রঙা ফ্লোরাল গাউন পরে মালাইকা ক্যামেরার সামনে হাজির হতেই একের পর এক ফ্ল্যাশের ঝলকানি। তবে হলুদ রঙের পোশাকে মালাইকাকে আবেদনময়ী লাগলেও নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী। হলুদ রঙের গাউন পরা মালাইকাকে দেখে কেউ কেউ তাকে ‘লজ্জাহীন নারী’ বলে কটাক্ষ করতে শুরু করেন। আবার কেউ বলতে শুরু করেন, শরীরের  গোপনাঙ্গ এভাবে সব সময় দেখানোর কী আছে! এখানেই শেষ নয়, অনেকেই মালাইকাকে বুড়ি বললেও কুৎসিত আক্রমণ করলেন। ছবির নীচে  নেটিজেনদের মন্তব্য, পোশাক পরে শরীর ঢাকতে বুড়ির লজ্জা করছে! বুড়ো বয়সে সবার নজরে আসতেই নাকি এহেন পোশাক মালাইকার। একের পর এক নোংরা আক্রমণ করা হয় অভিনেত্রীকে।যা কিনা মুখ বন্ধ করেই সহ্য করতে হল অভিনেত্রীকে। কারন এখনও পর্যন্ত এই বিষয়ে একেবারেই কথা বলেননি মালাইকা। যদিও এর আগেও একাধিকবার কুৎসিত মন্তব্যের শিকার হতে হয় তাকে। কিন্তু কখনও এই বিষয়ে পালটা বলতে  দেখা যায়নি মালাইকাকে। খুব সুন্দর ভাবেই তা হ্যান্ডেল করেন তিনি।


No comments:

Post a Comment

Post Top Ad