কঙ্গনার সঙ্গে অজয়ের পরকীয়া - ব্রেকিং বাংলা

Breaking

Friday, February 28, 2020

কঙ্গনার সঙ্গে অজয়ের পরকীয়া



নিজস্ব প্রতিনিধি, কলকাতা ২৮ ফেব্রুয়ারী :-ক্যারিয়ার সামলেও কাজল যেভাবে পাকা গৃহিনী হয়ে ওঠেন, তা অনেকেরই নজর কাড়ে। কিন্তু এই কাজলই নাকি একবার অজয়ের সংসার ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন। অজয়-কাজলের বিবাহবার্ষিকীতে ভাইরাল বলিউড অভিনেতার এক সময়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন।বলিউড শাদি ডট কমের খবর অনুযায়ী, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ের শ্যুটিংয়ের সময় নাকি কঙ্গনা রানাউতের সঙ্গে সখ্যতা তৈরি হয় অজয় দেবগণের। শ্যুটিং ফ্লোরে তাদের সম্পর্কের রসায়ন নিয়েও শুরু হয়ে যায় জোর শোরগোল।শোনা যায়, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ের পর তেজ এবং রাস্কেল-এও নাকি কঙ্গনাকে নেওয়ার জন্য পরিচালকদের জোর করতে শুরু করেন অজয় দেবগণ। ওই সময় কঙ্গনার সঙ্গে তার সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলে, বেজায় চটে যান কাজল।কঙ্গনার সঙ্গে সম্পর্কের ছেদ না হলে তিনি শিগিগিরই দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন বলেও হুমকি দেন। এরপরই নাকি কঙ্গনা রানাউতের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক শেষ করে ফের কাজলের কাছে ফিরে আসেন অজয় দেবগণ


No comments:

Post a Comment

Post Top Ad