নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ- কয়েক বছর আগেও ছেলেমেয়ের বন্ধুত্বকে খুব একটা ভালো চোখে দেখা হতো না। এখন এই বিষয়টা কিছুটা শিথিল হলেও কেউ কেউ আছে যারা কোনোভাবেই ছেলেমেয়ের বন্ধুত্ব মেনে নিতে পারে না। তাদের জন্যই বলছি, আপনাদের জেনে রাখা ভালো যে, একটি মেয়ের একজন ভালো ছেলেবন্ধু থাকার অনেক সুফল রয়েছে। ছেলে বন্ধু থাকলেই যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে, এমনটা ভাবা মোটেও ঠিক না।
যতই ঝগড়া হোক না কেন আপনাদের বন্ধুত্বে তার কোনো প্রভাব পড়বে না। কিছুটা মনোমালিন্য যেকোনো সম্পর্কেই হতে পারে। কিন্তু বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা খুব সহজে ফাটল ধরে না। যতটা না আপনি তার চেয়ে অনেক বেশি সে আপনাকে হাড়াতে ভয় পাবে। কারণ তার জীবনেও আপনি অনেক কাছের একজন মানুষ। যার গুরুত্ব অনেক বেশি তার কাছে।
No comments:
Post a Comment