স্ত্রী যৌনতার ক্ষেত্রে শীতল আচরনের কারন কি ? - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, December 1, 2019

স্ত্রী যৌনতার ক্ষেত্রে শীতল আচরনের কারন কি ?






নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ-বিয়ের কিছুকাল পর অনেক স্বামীদেরই অভিযোগ করতে দেখা যায় যে, তাদের স্ত্রী যৌনতার ক্ষেত্রে শীতল আচরণ করেন। এমনিতে খুবই ভালো স্ত্রী ও প্রেমিকা, কিন্তু যৌনতার প্রশ্ন এলেই গুটিয়ে যান। শারীরিক কোন সমস্যা না থাকা সত্ত্বেও বিছানায় শীতল আচরণ করেন, অনীহা দেখান বা যথেষ্ট সক্রিয় নন।

                      ফলে দাম্পত্যে অশান্তি অবধারিত ভাবেই হচ্ছে। অনেক নারী নিজেও বোঝেন নিজের এই সমস্যাটা, কিন্তু কাকে বলবেন বা কী করবেন, সেটা ঠিক বুঝে উঠতে পারেন না। আমাদের এই ফিচার সেইসব নারীদের জন্য, যারা শারীরিক ভাবে সুস্থ হওয়া সত্ত্বেও শীতল যৌন আচরণ করে থাকেন।যৌনতা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাব :- অনেক নারীই যৌনতা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে বুঝে উঠতে পারেন না আসলে কী করা উচিৎ আর কীভাবে। অনেকেই ভাবেন যৌনতার ক্ষেত্রে বেশী সক্রিয় হলে স্বামী তাঁকে বেহায়া বা নির্লজ্জ ভাববেন। স্ত্রীর এইসব ভুল ধারণা দূর করুন আপনি নিজেই। তাঁকে পর্যাপ্ত যৌন শিক্ষা দিতে পারেন। নিজে মুখে বলতে সংকোচ বোধ করলে নানান রকম বইপত্র ও ম্যাগাজিন কিনে দিতে পারেন। আপনি যা জানেন, স্ত্রী সেটা জানলে আপনাকে তার বুঝতে সুবিধা হবে।এগুলো গেলো খুবই সাধারণ কারণ। যে কোন মানুষেরই যৌন শীতলতার অন্তরালে থাকতে পারে গুরুতর মানসিক কিংবা শারীরিক সমস্যা। সাধারণভাবে সমাধান না হলে অবশ্যই অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন। এক্ষেত্রে লজ্জা পাবার কিছুই নেই। সম্পর্ক বাঁচাতে চাইলে এইসব সমস্যা পুষে না রাখাই ভালো। 

No comments:

Post a Comment

Post Top Ad