বিয়ের পর প্রথম এক সপ্তাহে এই কাজ গুলি করা উচিত নয় ? - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, December 1, 2019

বিয়ের পর প্রথম এক সপ্তাহে এই কাজ গুলি করা উচিত নয় ?

বিয়ে যে কারোরই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এই দাম্পত্য জীবনের সাফল্য নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর। এবং সেক্ষেত্রে বৈবাহিক জীবনের শুরুটা কীভাবে হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। বিখ্যাত ম্যারেজ কনসালটেন্ট অ্যানি পিয়ার্স এই বিষয়ে কয়েকটি জরুরি টিপস দিচ্ছেন।তিনি মনে করছেন, বিয়ের পর প্রথম এক সপ্তাহে কয়েকটি কাজ করা থেকে বিরত থাকাই ভাল। এগুলি না করলে দৃঢ় হয় স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি। কোন 







নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১ডিসেম্বরঃ-কাজ সেগুলি? আসুন, জেনে নিই- বাড়িতে কোনও অতিথিকে কয়েকদিন কাটিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন না: বিয়ের পর প্রথম কয়েকটি দিন স্বামী-স্ত্রীর পরস্পরকে চিনে নেওয়ার সময়। সেই পর্বটিতে কোনও তৃতীয় ব্যক্তি প্রবেশ করে তাঁদের নিভৃতিটুকু ছিনিয়ে না নিলেই ভাল। বিয়ের পর বাড়িতে অতিথি আসতেই পারেন, কিন্তু ঘন্টা দুই-তিন তিনি থাকলেন, আড্ডা মারলেন, চলে গেলেন— এমনটা ঘটাই বাঞ্ছনীয়। পরিবর্তে তিনি যদি দীর্ঘ সময় নব দম্পতির সঙ্গে থাকেন, রাত্রেও বাড়িতে থেকে যান, তাহলে স্বামী-স্ত্রীর পরস্পরকে চিনে নেওয়ার প্রক্রিয়ায় ছন্দপতন ঘটে। কাজেই বিয়ের পর প্রথম সপ্তাহটিতে কোনও অতিথিকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে একটু বিবেচক হোন।

                  তড়িঘড়ি হানিমুনে যাবেন না: অনেক দম্পতিই বিয়ে সেরেই হানিমুনে দৌড়ন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নববিবাহিতদের পারস্পরিক অ্যা়ডজাস্টমেন্টের সবচেয়ে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে নিজেদের বাড়িতেই। নিজের বাড়ির স্বাচ্ছন্দ্যেই পরস্পরকে মানসিক ও শারীরিক ভাবে চিনে নেওয়ার কাজটা সহজ হয়। কাজেই বিয়ের প্রথম সপ্তাহটি নিজের বাড়িতেই কাটান। হানিমুনের অঢেল সময় তার পরেও পাবেন।অল্পেই হাল ছেড়ে দেবনে না: বিয়ের পরে-পরেই ছোটখাটো বিষয়ে মনোমালিন্য বা অশান্তি হতেই পারে। কিন্তু তা থেকেই যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে, আপনার স্বামী বা স্ত্রী একেবারেই আপনার উপযুক্ত নন, কিংবা বিয়ে করে আপনি একেবারে ঠকে গিয়েছেন, তাহলে ভুল করবেন। সুখী দাম্পত্য জীবন অর্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, আত্মত্যাগ করতে হয়, সর্বোপরি ধৈর্যশীল হতে হয়। কাজেই অল্পেই হাল ছেড়ে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন না। ধৈর্য রাখুন, জীবনে সুখ আসবেই।

No comments:

Post a Comment

Post Top Ad