ফের ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু - ব্রেকিং বাংলা

Breaking

Friday, November 1, 2019

ফের ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,মালদা,১নভেম্বরঃ-পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় কুড়ি দিন আগে রুজি রোজগারের তাগিদে পাড়ি দিয়েছিল মুম্বাই সেখানে শ্রমিক হিসেবে পুরনো বিল্ডিং ভাঙ্গার কাজে নিযুক্ত ছিল। অন্যান্য দিনের মতো গত মঙ্গলবারও কাজে বেরিয়ে ছিল শেখ তাজুল কর্মরত অবস্থায় চারতলা বিল্ডিং থেকে পরে যায়। তড়িঘড়ি তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে। তবে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত শেখ তাজুল এক নিকট আত্মীয় জানান তার পরিবারে রয়েছে স্ত্রী লাইলি বিবি সহ এক মেয়ে ও চার ছেলে। খুব অভাব অনটনে চলছিল সংসার, পেটের তাগিদে মাঝেমধ্যে যেতে হচ্ছিল ভিন রাজ্যে কাজ করতে। মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর সংবাদ শুনতে পাই। সংসারে রোজগারের একমাত্র ছিল শেখ তাজুল।

No comments:

Post a Comment

Post Top Ad