আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি - ব্রেকিং বাংলা

Breaking

Friday, November 1, 2019

আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার,১নভেম্বরঃ- বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ আগুনে পুড়ে ভস্মীভূত হল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে কোচবিহার সুভাষপল্লী গান্ধী গ্যারেজ সংলগ্ন কামেশ্বরী রোডে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই বাড়িটি থেকে আগুন এবং ধোয়া বের হতে দেখে। প্রতিবেশীদের চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে আসে বাড়ির লোকজন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। প্রথমে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা এতই বেশি ছিল আগুন কোনভাবেই নিয়ন্ত্রনে আসে না। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুতের তার থেকে এই অগ্নিসংযোগ ঘটেছে।

No comments:

Post a Comment

Post Top Ad