নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি,১নভেম্বরঃ- ময়নাগুড়িতে হারিয়ে যাওয়া অন্যের মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে, মোবাইলের মালিক ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার বাসিন্দা গোবিন্দ সরকারের হাতে তুলে দিয়ে সততার নজির গরলেন ময়নাগুড়ি থানার সিভিক ভলেনটিয়ার সজল রায়। ময়না গুড়ি থানার ট্রাফিক পুলিশের কার্যালয়ে ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের ও সি মানিক দাস, ও সিভিক ভলেনটিয়ার সজল রায়ের উপস্থিতিতে একটি পূজার মন্ডপে কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন তুলে দিলেন মোবাইলের প্রকৃত মালিক গোবিন্দ সরকারের হাতে। গোবিন্দ সরকার বলেন তার মোবাইল ফোনটি গত কাল হারিয়ে যায়, অনেক খোজা খুজি করে ও মোবাইল না পেয়ে বাড়ি ফিরে যান। তিনি আরো বলেন মোবাইল ফোন টা তার টাকার থেকে দামী। দিত্বীয় বার মোবাইল ফোন কিনা ও তার পক্ষে সম্ভব না। কারন তার অর্থনৈতিক অবস্থা খারাপ। বুধবার থানার থেকে হারিয়ে যাওয়া মোবাইলের খবর পেয়ে উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইল ফিরে পেয়ে খুশী। তিনি ট্রাফিক পুলিশের ও সি ও সিভিক ভলেনটিয়ার কে ধন্যবাদ জানান। অন্য দিকে ও সি মানিক দাস ও সিভিক ভলেনটিয়ার রায় জানান এটা আমাদের কর্তব্য ।
Friday, November 1, 2019
সততার নজির গড়লেন সিভিক ভলেনটিয়ার
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment