চলন্ত ট্রেনে জড়ালো নির্মীয়মান ওভার হেডের তার - ব্রেকিং বাংলা

Breaking

Friday, November 1, 2019

চলন্ত ট্রেনে জড়ালো নির্মীয়মান ওভার হেডের তার

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি,১নভেম্বরঃ-ভয়াবহ দুর্ঘটনার থেকে রেহাই আপ শিয়ালদহ - আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ধূপগুড়ি ব্লকের আলতাগ্রাম ও ময়নাগুড়ি ব্লকের বেতগারা স্টেশন মধ্যবর্তী এলাকার ঘটনা। রেল সুত্রে জানা গিয়েছে,নিউ জলপাইগুড়ি - আলিপুরদুয়ার রুটে ওভারহেড ওয়্যার লাগানো হচ্ছে সেই তার এদিন চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জড়িয়ে যায়।বেগতিক বুঝতে পেরে চালক ও সহকারী ট্রেনটিকে দাড় করিয়ে দেয়।খবর পেয়ে দুই স্টেশনের রেলওয়ে আধিকারিকরা ঘটনার বিষয়ে খোজ নেন।এদিকে দাড় করিয়ে দেওয়া হয় ডাউন ব্রহ্মপুত্র মেলকে আলতাগ্রাম স্টেশনে এবং আপ অবধ আসাম এক্সপ্রেসকে বেতগারা স্টেশনে।প্রায় আধঘন্টা রেল চলাচল ব্যাহত হয় ঐ লাইনে।পরে তার সরিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়।তবে ঘটনা জানতে পেরে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে ট্রেনের যাত্রীরা। ট্রেনের চালক জানান,প্রায় ৫০০ মিটার ওভারহেডের তার জড়িয়ে যায় ইঞ্জিনে।দীর্ঘক্ষনের চেষ্টায় সেই তার সরিয়ে ট্রেন রওনা হয়। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।কি কারনে এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad