অনলাইনে ট্রেনের টিকিট নিয়ে জালিয়াতি - ব্রেকিং বাংলা

Breaking

Friday, November 1, 2019

অনলাইনে ট্রেনের টিকিট নিয়ে জালিয়াতি

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি, ১নভেম্বরঃ- অনলাইনে ট্রেনের টিকিট নিয়ে জালিয়াতি করার অভিযোগে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরের বেগুনটারি মোড় থেকে পঙ্কজ সারাবাগি নামে এক দোকানমালিককে গ্রেফতার করল জলপাইগুড়ি টাউন স্টেশনের রেল পুলিশ। ধৃত দোকানদার অনলাইনে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে একাধিক তৎকাল টিকিট কেটে পরে যাত্রীদের কাছে চড়াদামে বিক্রি করত বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই ধৃত যুবকের নামে অভিযোগ আসছিল রেলপুলিশের কাছে। বেশ কিছুদিন নজরদারির পর বৃহস্পতিবার রাতে তার দোকানে হানা দেয় টাউন স্টেশনের রেল পুলিশের একটি দল। দোকান থেকে কম্পিউটার , প্রিন্টার ,২৫টি রেলের টিকিট এবং টিকিট বিক্রি থেকে প্রাপ্ত কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad