নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি,১নভেম্বরঃ- বৃহস্পতিবার সময় আনুমানিক ৭টা নাগাদ ময়নাগুড়ি ব্লকের ধাড়াইগুড়ি এলাকায় ২৭নং জাতীয় সড়কে একটি সরকারি বাস জলপাই গুড়ি থেকে ধুপগুড়ির যাচ্ছিলো সেই সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটা ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগলে ট্রাক টি পাশের নয়নঞ্জলিতে উল্টে পরে। অন্য দিকে দুর্ঘটনাগস্ত বাসটি পিছিয়ে গেলে বাসের পিছনে ধাক্কা মারে একটি মারতি এই অবস্থায় তিনটি গাড়ীয় ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় এলাকার মানুষ জন ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মিরা তারা সকলেই তিনটি গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রী দের উদ্ধার করে প্রথমে ময়না গুড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত দের জলপাই গুড়ি হাসপাতালে রেফার করে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দা বাদল মন্ডল জানান আহতদের মধ্যে তিনটি গাড়ীর চালকের অবস্থা আশঙ্কাজনক।
Friday, November 1, 2019
ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা, নয়নঞ্জলিতে উল্টে ট্রাক
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment