নিজস্ব প্রতিনিধি,নদীয়া, ১নভেম্বরঃ-সম্পত্তি নিয়ে বিবাদের জের,জামাই বাবুর তাঁত ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো দুই শ্যালক এর বিরুদ্ধে।বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে।সূত্রের খবর,নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এর রঘুনাথপুর গ্রামের বাসিন্দা দীপক দেবনাথ পেশায় তাঁত ব্যবসায়ী।অভিযোগ,স্ত্রীর পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলছিল তার দুই শ্যালক গোপাল ও গোবিন্দ এর সাথে।সম্পত্তি সংক্রান্ত বিবাদ নিয়ে জামাই বাবু দীপক দেবনাথকে এলাকা ছাড়া করার জন্য দীর্ঘদিন তাদের ওপর অত্যাচার চালাতো গোপাল ও গোবিন্দ বলে অভিযোগ দীপক দেবনাথের পরিবারের।অভিযোগ,বৃহস্পতিবার রাতে আনুমানিক ২টা নাগাদ পোড়া গন্ধ পেয়ে ঘুম ভাঙে দীপক দেবনাথের।ঘুম থেকে ঘরের বাইরে এলে দীপক বাবু দেখেন তার তাঁত ঘরে আগুন জ্বলছে।এর পর পাড়াপ্রতিবেশী ডেকে আগুন নেভানোর উদ্যোগ নেন তিনি।পরে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।অভিযোগ,ঘটনায় তাঁত ঘরে থাকা একটি বিদ্যুৎ চালিত তাঁতের মেশিন ও দুটি হস্ত চালিত তাঁত এর মেশিন সহ বহু পরিমানে সুতো ও কাপড় সম্পুর্ন পুড়ে ভস্মীভূত হয়ে যায়।দীপক বাবুর দাবি,অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চার লক্ষ টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে।দীপক বাবু ও তার পরিবারের অভিযোগ,উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাঁত ঘরে আগুন লাগিয়ে গোপাল ও গোবিন্দ।ঘটনায় গোপাল ও গোবিন্দ এর নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে গোপাল ও গোবিন্দের পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Friday, November 1, 2019
জামাইবাবুর তাঁতঘরে এ কি করল শ্যালকরা
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment