আগে মুরগি না আগে ডিম - ব্রেকিং বাংলা

Breaking

Friday, November 29, 2019

আগে মুরগি না আগে ডিম

জানা গেল আগে মুরগি না আগে ডিম


 এ প্রশ্ন নিয়ে বিস্তর আলোচনা। বহু প্রশ্ন। বহু বছর আগে থেকেই প্রশ্নটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সবারই জানার কৌত‚হল- কোনটা আগে? মুরগি না ডিম? এ প্রশ্নের উত্তর নানাজন নানাভাবে দিয়েছে। মানুষজন খুবই মাথা খাটিয়েছেন ডিম ও মুরগি তত্ত¡ নিয়ে। কিন্তুপ্রশ্নের উত্তর কোথাও মিলছো না। যদিও নানাজন নানা যুক্তি দাঁড় করিয়েছেন। উত্তর দিতে দিতে মানুষজন অনেকটা ক্লান্ত এ বিষয়টি নিয়ে। কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আর এ নিয়ে কাউকে হয়রান হতে হবে না। কারণ বৈজ্ঞানিরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছেন। শেষ পর্যন্ত এই আজব প্রশ্নের উত্তর পাওয়া গেল। চলুন তাহলে জেনে নিই উত্তর-
প্রথমে মুরগি এসেছিল না ডিম : আগে মুরগি এসেছিল না ডিম- প্রশ্নটা বহু বছর ধরে আপনি এবং আমরাও খুঁজে বেড়িয়েছি। উত্তর কিন্তু কেউই সঠিকভাবে আজ পর্যন্ত বার করতে পারিনি। শেফিল্ড এবং বারবিক ইউনিভার্সিটির বৈজ্ঞানিকরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছেন। তাদের মত অনুযায়ী পৃথিবীতে প্রথমে মুরগি এসেছিল। তাদের এক গবেষণা অনুযায়ী বৈজ্ঞানিকরা বলেন, এই পৃথিবীতে সবার প্রথম মুরগির জন্ম হয়েছিল। বৈজ্ঞানিকদের মত অনুযায়ী মুরগি জন্মানোর পর এবং এবোক্লাইডিন ১৭ নামক প্রোটিন থেকে ডিমের খোল তৈরি হয়। এই প্রোটিন ছাড়া ডিম-এর জন্ম হওয়া পুরোপুরি অসম্ভব।
এবোক্লাইডিন ১৭ বা ওসি-১৭ নামক প্রোটিন একমাত্র মুরগির গর্ভাশয়ে পাওয়া যায়। তাছাড়া মুরগির শরীরের বাকি অংশে এই প্রোটিনটি পাওয়া খুবই দুষ্কর।
এই রিসার্চের প্রধান বৈজ্ঞানিক কোলিন ফ্রিমেন এর ধারণা অনুযায়ী, এই তথ্যটি প্রমাণ করার জন্য বৈজ্ঞানিক প্রমাণও আছে। মুরগিদের ডিম্বাশয় থেকেই এই প্রোটিনটি তৈরি হয় এবং তার থেকেই ডিমের জন্ম হয়। ডিমের খোলাটির পরীক্ষা করে এই তথ্যটি সামনে এসেছে।
যখন বৈজ্ঞানিকরা কম্পিউটার হেক্টর এর সাহায্যে ডিমের খোলাটির পরীক্ষা করেন তখন দেখেছেন খোলটি এই প্রোটিন দিয়েই তৈরি যেটি একমাত্র মুরগির গর্ভাশয়েতেই পাওয়া যায়।
তাহলে মুরগি কোথা থেকে এলো? এ প্রশ্নটার উত্তর দেবে কে?
মুরগি কোথা থেকে এলো এবং কেমন করে এলো, ডিম ছাড়া মুরগির জন্ম হলো কিভাবে? সেই প্রশ্নের উত্তর এই রিপোর্টের কোনো জায়গাতেই লেখা নেই। এই সমন্ধে প্রফেসর জন হার্ডিং বলেন, এটি একটি খুবই আশ্চর্যজনক রাসায়নিক প্রক্রিয়া। ডিমের খোল মুরগির পেটে জন্মানো একটি খুবই দুর্লভ প্রক্রিয়া।
জন হার্ডিংএর মতে প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন জিনিসের প্রশ্নের উত্তর আছে বিজ্ঞানের কাছে। বিজ্ঞান থেকে সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারে। তাহলে এরপর যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আগে ডিম এসেছিল না মুরগি? তাহলে আশা করি এরপর আপনি তার উত্তর ভালো করে তাদেরকে দিতে পারবেন।

No comments:

Post a Comment

Post Top Ad