স্ত্রী যৌনতার ক্ষেত্রে কি রকম আচরণ করেন। - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, November 30, 2019

স্ত্রী যৌনতার ক্ষেত্রে কি রকম আচরণ করেন।






নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৩০ নভেম্বরঃ-বিয়ের কিছুকাল পর অনেক স্বামীদেরই অভিযোগ করতে দেখা যায় যে, তাদের স্ত্রী যৌনতার ক্ষেত্রে শীতল আচরণ করেন। এমনিতে খুবই ভালো স্ত্রী ও প্রেমিকা, কিন্তু যৌনতার প্রশ্ন এলেই গুটিয়ে যান। শারীরিক কোন সমস্যা না থাকা সত্ত্বেও বিছানায় শীতল আচরণ করেন, অনীহা দেখান বা যথেষ্ট সক্রিয় নন।
নিজেকে নিয়ে দ্বিধায় ভোগেন :- ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে যৌনতায় সক্রিয় হন না, কারণ একটাই আর তা হলো নিজের ওপরে আস্থার অভাব। নিজেকে যথেষ্ট আকর্ষণীয় মনে না করা, কিংবা স্বামী হাসবেন কিনা ইত্যাদি ভেবে নিজেকে গুটিয়ে রাখেন। এক্ষেত্রে আপনি তাঁকে জড়তা কাটাতে সাহায্য করুন, বিশেষ মুহূর্তে পরার জন্য আকর্ষণীয় পোশাক কিনে দিন আর মাঝে মাঝেই জানান যে কী করলে তাঁকে আরও ভালো লাগবে এবং আপনাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। দেখবেন দ্বিধা কেটে যাবে সহসাই।

     যৌনতা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাব :- অনেক নারীই যৌনতা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে বুঝে উঠতে পারেন না আসলে কী করা উচিৎ আর কীভাবে। অনেকেই ভাবেন যৌনতার ক্ষেত্রে বেশী সক্রিয় হলে স্বামী তাঁকে বেহায়া বা নির্লজ্জ ভাববেন। স্ত্রীর এইসব ভুল ধারণা দূর করুন আপনি নিজেই। তাঁকে পর্যাপ্ত যৌন শিক্ষা দিতে পারেন। নিজে মুখে বলতে সংকোচ বোধ করলে নানান রকম বইপত্র ও ম্যাগাজিন কিনে দিতে পারেন। আপনি যা জানেন, স্ত্রী সেটা জানলে আপনাকে তার বুঝতে সুবিধা হবে।এগুলো গেলো খুবই সাধারণ কারণ। যে কোন মানুষেরই যৌন শীতলতার অন্তরালে থাকতে পারে গুরুতর মানসিক কিংবা শারীরিক সমস্যা। সাধারণভাবে সমাধান না হলে অবশ্যই অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন। এক্ষেত্রে লজ্জা পাবার কিছুই নেই। সম্পর্ক বাঁচাতে চাইলে এইসব সমস্যা পুষে না রাখাই ভালো। 

No comments:

Post a Comment

Post Top Ad