মার্কিন পপ তারকা লেডি গাগা ও ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী এবার গাইলেন একসঙ্গে। মুম্বাই মিররে এ প্রসঙ্গে বাপ্পি লাহিড়ী বলেন, হ্যাঁ দুইটি দ্বৈত সংগীত। লেডি গাগা ইংরেজিতে এবং আমি হিন্দিতে আমার স্টাইলে গেয়েছি। আমরা এখন এগুলো প্রকাশের অপেক্ষায় আছি। আশা করছি চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে। মাস দুয়েক আগে অ্যাকনের সঙ্গেও গেয়েছি। খুব শিগগির সেগুলো প্রকাশ পাবে।
বাপ্পি লাহিড়ীর পাঁচ দশকের সংগীত ক্যারিয়ারে অসংখ্য গানে সুর করেছেন। জনপ্রিয় এই শিল্পীর গাওয়া অন্যতম শ্রোতাপ্রিয় গান ‘জিমি জিমি’ বেশ কয়েকবার রিমেক হয়েছে। এ প্রসঙ্গে ৬৬ বছর বয়সি এই গায়ক বলেন, গানটি তৈরি করতে অনেক সময় লেগেছিল কারণ ডিস্কো বিটের সঙ্গে ভারতীয় অন্তরা যোগ করে নতুন সাউন্ড এনেছিলাম। নতুন শিল্পী পার্বতী খানকে দিয়েও গানটি গাইয়েছিলাম। কিন্তু চার দশক পরেও ভারতীয় সুরকারকে সম্মান জানাতে বিশ্বজুড়ে এটি বাজানো হচ্ছে। আমি আবেগাপ্লুত এরকম সম্মান পেয়ে।
No comments:
Post a Comment