যে কারণে শরীর দেখাতে পছন্দ করেন জেনিফার লোপেজ - ব্রেকিং বাংলা

Breaking

Friday, October 25, 2019

যে কারণে শরীর দেখাতে পছন্দ করেন জেনিফার লোপেজ



 পপ তারকা জেনিফার লোপেজর বয়স এখন চলছে ৫০। কিন্তু তার আবেদন যেন দিন দিন কেবল বাড়ছেই। বর্তমানে শরীর ফিট রাখতে দিনে কমপক্ষে তিন ঘন্টা সময় জিমে কাটান তিনি। আর সম্প্রতি নিজের জিমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন লোপেজ। সেখানে নিজের অ্যাবসের সৌন্দর্য প্রদর্শন করছেন তিনি! কিন্তু এ ছবি প্রকাশের পর বেশ মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন গায়িকা। প্রশংসার পাশাপাশি অনেকে সমালোচনাও করেছেন।লোপেজ সেই সমালোচনার জবাবও দিয়েছেন।

তিনি বলেন, আমি আমার শরীর সম্পর্কে অনেক সচেতন। সেটা নতুন করে বলার কিছু নেই। সেই শুরু থেকেই আমি শরীর ঠিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন আরো বেশি সময় জিমে কাটাই আমি। কারণ আমার কাছে শরীর ফিট রাখা সবচাইতে বড় বিষয়। আর সে কারণে অন্যদের উৎসাহিত করার জন্যই আসলে আমার অ্যাবসের ছবি দিয়েছিলাম। এটা নিয়ে যে সমালোচনাও হতে পারে তা আমার জানা ছিলো না। যদিও এসবকে আমি পাত্তা দেই না। সত্যি বলতে শরীর দেখাতে পছন্দ করি আমি। আমি মনে করি আমাকে দেখে অনেকেই শরীর ফিট রাখতে উৎসাহিত হবেন। আর সেটাই হবে আমার সার্থকতা। উল্লেখ্য, গান ও ভিডিওতে আবেদনময়ী উপস্থাপনার মাধ্যমে জেনিফার লোপেজ অনেক আগেই কোটি শ্রোতা-দর্শকদের মন জয় করেছেন। এর বাইরেও মাঝেমধ্যে বিভিন্ন কান্ড ঘটিয়েও খবরের শিরোনাম হয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad