মুক্তির পরে একের পর এক রেকর্ড ভেঙ্গে এগিয়ে চলছে ছবিটি - ব্রেকিং বাংলা

Breaking

Friday, October 25, 2019

মুক্তির পরে একের পর এক রেকর্ড ভেঙ্গে এগিয়ে চলছে ছবিটি



মার্ভেলের ‘ডেডপুল’কে পেছনে ফেলে সবচেয়ে বেশি আয় করা আর-রেটেড ছবি হতে যাচ্ছে ‘জোকার।’ ‘ডেডপুল’র আয় ৭৮৩ মিলিয়ন ডলার। আর রবিবার পর্যন্ত ‘জোকার’ আয় করেছে ৭৩৭ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে জোকারের আয় ৯০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। মূলত ছবির ঘোষণা দেয়ার পর থেকেই টোড ফিলিপস এর ‘জোকার’ হয়ে উঠেছিল ‘টক অব দ্য টাউন।’ আর মুক্তির পরে একের পর এক রেকর্ড ভেঙ্গে এগিয়ে চলছে ছবিটি। এমনকি মুক্তির তিন সপ্তাহ পরেও ছবিটি নিয়ে আলোচনা শেষ হচ্ছে না।

জোকার সিনেমা মূলত আর্থার ফ্লেক নামের একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির গল্প। পেশাগত ও ব্যক্তিগত জীবনে ব্যর্থ কমেডিয়ান শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায়। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ছবিটি এরইমধ্যে ভেনিস ফিল্ম ফেস্টিভালসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেও দাপট দেখিয়েছে। সিনে-সমালোচকরা ‘জোকার’ ছবিটি দেখার পর এটিকে ‘মাস্টারপিস’ বলেও মন্তব্য করেছেন। ছবিটিকে বলা হচ্ছে ‘ওয়ান ম্যান শো।’ জোয়াকুইন ফোনিক্স একাই পুরো ছবিটিকে টেনে নিয়ে গেছেন দর্শকের কাছে। নেতিবাচক চরিত্রটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad