হাউসফুল ফোর’ সংগ্রহ করেছে ৩১ থেকে ৩২ কোটি রুপি - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, October 30, 2019

হাউসফুল ফোর’ সংগ্রহ করেছে ৩১ থেকে ৩২ কোটি রুপি




বক্স অফিসে অক্ষয় কুমারের জয়রথ চলছেই। চলতি বছরে ‘কেসারি’ ও ‘মিশন মঙ্গল’-এর সাফল্যের পর তাঁর সাম্প্রতিক ছবি ‘হাউসফুল ফোর’ও একই পথে এগোচ্ছে।

বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার ‘হাউসফুল ফোর’ সংগ্রহ করেছে ৩১ থেকে ৩২ কোটি রুপি।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দীপাবলি উপলক্ষে বলিউডে মুক্তি পায় কমেডি ছবি ‘হাউসফুল ফোর’। অক্ষয় কুমার, ববি দেওল, কৃতি শ্যানন, রিতেশ দেশমুখ, কৃতি খরবান্দা, পূজা হেজ, চাঙ্কি পান্ডেসহ তারকাবহুল এ ছবি বক্স অফিসে তুফান ছোটাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, চার দিনে এ ছবির সংগ্রহ প্রায় ৮১ কোটি রুপি।

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতের বক্স অফিসে ‘হাউসফুল ফোর’ ৫০ কোটি রুপি অতিক্রম করেছে। গেল রোববার এ ছবি সংগ্রহ করে ১২.৫-১৩ কোটি রুপি। শনিবার সংগ্রহ করে ১৮.৮১ কোটি রুপি। দুই দিনে সংগ্রহ দাঁড়ায় ৩৭.৮৯ কোটি রুপি। আর শুক্রবার মুক্তির দিনে সংগ্রহ করে ১৯.০৮ কোটি রুপি।

আন্তর্জাতিক বক্স অফিসেও ভালো সংগ্রহ করছে ‘হাউসফুল ফোর’। প্রথম দিন এ ছবি সংগ্রহ করে এক মিলিয়ন মার্কিন ডলারের বেশি, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭.৭৯ কোটির রুপি।

‘হাউসফুল ফোর’-এর চারটি গান ‘চাম্মো’, ‘ভূত সং’, ‘এক চুম্মা’ ও ‘শয়তান কা সালা বালা’ অন্তর্জালে ঝড় তুলেছে।

‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনা করেছেন ফরহাদ সামজি, প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

No comments:

Post a Comment

Post Top Ad