দীপাবলির এই উৎসবে বিশেষভাবে নজর কেড়েছেন যিনি - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, October 30, 2019

দীপাবলির এই উৎসবে বিশেষভাবে নজর কেড়েছেন যিনি




আলোর রোশনাই, ঝিকমিকে টুনি, চৌকাঠে প্রদীপ আর হালকা হিমেল বাতাস ডাক দিয়েছে হেমন্তের। গোটা ভারত মেতে উঠেছে দীপান্বিতার আরাধনায়। কোথাও শ্যামা, কোথাও আবার লক্ষ্মী রূপে তার আরাধনা। কচিকাঁচারা মেতে উঠেছে রঙিন ফুলঝুরিতে। আলোর উৎসবে সামিল টলিউডের তারকারাও।

দীপাবলির এই উৎসবে বিশেষভাবে নজর কেড়েছেন টলিউডের জনপ্রিয় লাভবার্ড জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। আনন্দে মাতোয়ারা হয়েছিলেন তারাও। তুলেছেন ঘনিষ্ঠ ছবিও। সে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যা দেখে দারুণ খুশি তাদের ভক্তরা। মুহূর্তে নজরকাড়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার চুমু খাওয়ার সেই ছবি।

কিছু দিন আগে একসঙ্গে দুবাই ঘুরে এসেছেন এই তারকা জুটি। ফিরেছেন সদ্যই। তাদের দুবাই ভ্রমণের ছবিও একই ভাবে নজর কেড়েছিল। এবার দীপাবলিও কাটালেন একসঙ্গে। কিন্তু কবে তাদের চার হাত এক হবে, কবে থেকে এক ছাদের নিচে একসঙ্গে থাকা শুরু করবেন- সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ভক্তরা।

No comments:

Post a Comment

Post Top Ad