জনপ্রিয় তারকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মার দীপাবলি উদযাপনের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
আনুশকা শর্মাও তার টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন এই ছবি। তিনি লিখেছেন- আপনাকে ও আপনার পরিবারকে শুভ দীপাবলির শুভেচ্ছা। আমি আশা করি আমরা সবাই নিজেদের মধ্যে আলো খুঁজে পাব এবং সত্য যেন সবসময় জিততে পারে।
বিরুষ্কার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।২০১৭ সালের ডিসেম্বরে বিরাট কোহলির সঙ্গে ইতালিতে বিয়ে হয় আনুশকা শর্মার। এর পর থেকেই তারা নানা অন্তরঙ্গ ছবি শেয়ার করেন ইন্টারনেটে।
No comments:
Post a Comment