নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ,৩০অক্টোবরঃ-কাশ্মীরে মর্মান্তিক হত্যাকাণ্ডে মৃত ৫ শ্রমিকের মৃতদেহ পৌছাল পরিবারে। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ কোলকাতা বিমান বন্দরে এসে পৌছায় ৫ শ্রমিকের মৃতদেহ। সেখান থেকে গাড়ি করে বৃহস্পতিবার ভোরে মৃতদেহ পৌছায় মুর্শিদাবাদের সাগরদীঘিতে। কাকভোরে ওই গ্রামেরই বাসিন্দা মৃত ৫ শ্রমিকের মৃতদেহ পৌছালে কান্নায় ভেঙে পড়ে সারা গ্রাম। মৃতদেহের সাথে গ্রামে এসে পৌছান ফিরহাদ হাকিম ও মুর্শিদাবাদ জেলা তৃনমুলের সভাপতি আবু তাহের খান। মৃতদের পরিবারের সাথে দেখা করে সহানুভূতি জানানোর পাশাপাশি মৃত শ্রমিকদের পরিবারকে সমস্ত রকমভাবে সাহায্য করার আশ্বাস দেন তারা। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্র সরকারের বিরোধিতা করে ভারতকে ভাগ করা হচ্ছে বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তবে এদিন সাকালে এক কথায় এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়ে রইলো সাগরদীঘি থানার বাহাল নগর গ্রাম।
Thursday, October 31, 2019
কাশ্মীরে মর্মান্তিক হত্যাকাণ্ডে মৃত ৫ শ্রমিকের মৃতদেহ পৌছাল
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment