এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, October 31, 2019

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,অশোক নগর,৩০অক্টোবরঃ-রাস্তার পাশে ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । ঘটনাটি অশোকনগর থানার কালো বাড়ি এলাকার ঘটনা। স্থানীয় লোকজন সকালে দেখে ড্রেনের ভেতর এক ব্যক্তির দেহ পরে আছে সাথে সাথে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে আসে।পরবর্তীতে পরিবারের লোকজন দেহটি সনাক্ত করে যানা যায় মৃত ব্যাক্তির বাড়ি অশোকনগর থানার বিজয় ফার্মিসী মোড় এলাকায় নাম বাপি রায় ৩৫। পেশায় পেন্ডেল মিস্ত্রি । পুলিশের অনুমান মদ্যপ অবস্থায় রাস্তার পাশে ড্রেনে পরে গিয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মৃত দেহটি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। তদন্তে পুলিশ। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

No comments:

Post a Comment

Post Top Ad