নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর,৩১অক্টোবরঃ-বাড়ী থেকে ফোন করে ডেকে নিয়েগিয়ে এক কেবল ব্যবসায়ীকে গুলি করে খুন করার অভিযোগ উঠলো তারই কিছু বন্ধুর বিরুদ্ধে।মৃত কেবল ব্যবসায়ীর নাম টিংকু শেখ।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার মুণ্ডমালা গ্রামে।সূত্রের খবর,বুধবার রাতে মুন্ডমালা গ্রামে বিশাল কবাডি খেলার আসর চলছিল।মৃত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ,সেই খেলাকে কেন্দ্র করে টিঙ্কু শেখ ও তার কয়েকজন বন্ধু মাংস কিনে পিকনিকের আয়োজন করে।অভিযোগ,আনুমানিক রাত 9.30 মিনিট নাগাদ পিনকনিক শেষে বাড়ীও ফিরে আসে টিঙ্কু শেখ।অভিযোগ,তারপরই আবার তাকে ফোন করে ডাকে বন্ধুরা।অভিযোগ,তারপরই তাকে লক্ষ করে গুলি চালানো হয়।গুলি লাগে মৃতের পাঁজরে। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।তবে কি কারণে এই খুন তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
Thursday, October 31, 2019
গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment