শিশুদের প্রতি মানুষের মমত্ববোধ একটু বেশিই থাকে। আবর্জনার ভেতর থেকে ভেসে আসছিল এক শিশুর কান্নার আওয়াজ। সেখানে গিয়ে দেখা গেল এক নবজাতক পড়ে আছে। অসহায়ভাবে কেঁদে চলেছে ফুটফুটে শিশুকন্যাটি। এমন একটি ভিডিও ভাইরাল হয় ভারতের রাজস্থান থেকে। বিষয়টি নজর কাড়ে বলিউড পরিচালক বিনোদ কাপরির। স্ত্রীকে নিয়ে রওনা হলেন ঘটনাস্থলে। সেখানে জানা গেল শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। অতঃপর তাঁরাও হাসপাতালে ছুটলেন। শিশুটিকে দেখে মায়ার বাঁধনে জড়িয়ে পড়লেন। ঠিক করলেন এই ফুটফুটে শিশুই হবে তাঁদের ‘রাজকন্যা’।

No comments:
Post a Comment