আর কী পরেছিলেন মি. সিং? - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

আর কী পরেছিলেন মি. সিং?



নিজেকে নিয়ে সবসময় মজা করতে পছন্দ করেন তিনি। তাঁর সেন্স অফ হিউমর নিয়ে টিনসেল টাউনে কারওর মনেই কোনও প্রশ্ন নেই। ফ্যাশন স্টেটমেন্ট হোক বা কোনও অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাঁর উপস্থিতি, বেশিরভাগ সময়ই সবার থেকে আলাদা হয়। নিজের ফ্যাশন নিয়ে বরাবর পরীক্ষা-নিরীক্ষা চালাতে ভালোবাসেন তিনি। শুধু তাই নয়, তিনি সেভাবে নিজেকে ক্যারিও করতে পারেন। একইভাবে চলতি ক্রিকেট বিশ্বকাপে কমেন্টেটর হিসেবে তাঁর ভূমিকাও নজর কেড়েছে সবার।
কথা হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তিনি পাকিস্তান ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে সুনীল গাভাস্কর, বীরেন্দ্র শেওয়াগ, ও অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে কমেন্ট্রি বক্সে যোগ দেন ও কমেন্ট্রিও করেন। তারপর পাকিস্তানকে হারানোর পর মাঠে গিয়ে বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়ে আলিঙ্গন করেন। তারপর টুইটারে তাঁর নিজের পছন্দের ক্রিকেটারের সঙ্গে একটার পর ছবি শেয়ার করেন।বীরেন্দ্র শেওয়াগের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছে, তর্কাতীত ভাবে তাঁর দেখা বিশ্বের সবথেকে ধ্বংসাত্মক ব্যাটসম্যান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, প্রিন্স অফ ক্যালকাটা, গড অফ দ্য অফ সাইড, বেঙ্গল টাইগার। এছাড়াও সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়ার সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি।আর কী পরেছিলেন মি. সিং? ব্রাউন চেকের লং ওভার কোর্ট, ম্যাচ করে গলায় মাফলার, একই রঙের ঢিলেঢালা ধরনের প্যারালাল ট্রাউজার, আর চোখে বড় আকারের চশমা। তিনি সেখানে তাঁর আপকামিং মুভি ‘৮৩’র প্রোমোশন করেন।

No comments:

Post a Comment

Post Top Ad