বিভিন্ন ম্যাচের আপডেট - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

বিভিন্ন ম্যাচের আপডেট




পিয়া জান্নাতুল। বিশ্বমঞ্চে একাধিকবার নিজেকে মেলে ধরেছেন। এবার মডেল হিসেবে নয়, একটি বেসরকারি চ্যানেলের পক্ষ থেকে উপস্থাপিকা হিসেবে তিনি লন্ডনের মাঠ চষে বেড়াচ্ছেন। বিভিন্ন ম্যাচের আপডেট দিচ্ছেন। বিশ্বের বড় বড় ক্রিকেটারদের সাক্ষাৎকার নিচ্ছেন। তার ফাঁকে পিয়ার সঙ্গে দেখা হয় বলিউড তারকা রণবীর সিংয়ের।
গত ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড মাঠে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেখানে নিজ দেশকে সাপোর্ট দিয়ে সশরীরে হাজির ছিলেন রণবীরখেলা চলাকালীন তিনি টিম ইন্ডিয়াকে সাপোর্ট দিয়েছেন। গ্যালারিতে বসে ইন্ডিয়ার পক্ষে হইহুল্লোড়ে মেতে ছিলেন। মাঠে মাইক্রোফোন হাতে ছিলেন পিয়া জান্নাতুল। ম্যাচ শেষে পিয়ার সঙ্গে আলাপ হয় রণবীরের। এ দেখা স্মরণীয় করতে পিয়া একটি সেলফি নিয়েছেন। নিজের ফেসবুকে ওই সেলফি পোস্ট করে পিয়া লিখেছেন, ‘দেখেন আমার সঙ্গে কে সেলফি তুলেছেন। রণবীর সিং সো এনার্জেটিক! দুই সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না।’ পিয়া ওই সেলফি ফেসবুকে পোস্ট করার পর অনেক ভক্তদের পাশাপাশি তারকারও প্রশংসা পেয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad