রাজি না হলে ফেল করিয়ে দেয়ার ভয় দেখাতেন তিনি - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

রাজি না হলে ফেল করিয়ে দেয়ার ভয় দেখাতেন তিনি



পাস করতে চাও? তাহলে অবসরে আমার বাসায় এসো।’ এভাবেই ছাত্রদের নিজের বাড়িতে ডেকে নিতেন এক স্কুল শিক্ষিকা। যে ছাত্র বাসায় যেতে রাজি হন না, তাকে ফেল করিয়ে দিতেন তিনি। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ায়। খবর ডেইলি মেইল।ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষিকার নাম ইওকাসতা। বয়স চল্লিশেরও বেশি। ওই শিক্ষিকা শুধু পাস করানোর জন্যই নয়, ভালো ফলাফলের লোভ দেখিয়েও ছাত্রদের বাড়িতে ডেকে নিতেন। রাজি না হলে ফেল করিয়ে দেয়ার ভয় দেখাতেন তিনি।

শুধু তাই নয়, ছেলেদের ওয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গভীর রাতে ওই শিক্ষিকা যেসব ছবি পাঠাতেন তা অবশ্য বর্ণনার যোগ্য নয়। শিক্ষিকার এই অনাচার এক ছাত্রের মাধ্যমে প্রকাশ পায়। ঘটনা প্রকাশের পর ইওকাসতার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন।ছাত্রদের ওপর যৌন হয়রানির অভিযোগে ইওকাসতাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

No comments:

Post a Comment

Post Top Ad