সঙ্গে সঙ্গে ক্র্যু মেম্বাররা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

সঙ্গে সঙ্গে ক্র্যু মেম্বাররা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন



শুটিং সেটে আহত হলেন দিশা পাটানি। ‘মালাঙ্গ’ ছবির শুটিং চলাকালীন আহত হন তিনি। সূত্রের খবর, একটি রোমান্টিক দৃশ্য শুট করার সময় আঘাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গে ক্র্যু মেম্বাররা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। আপাতত বিপদমুক্ত তিনি। অবশ্য এই প্রথমবার নয়।
এর আগে ভারত ছবির শুটিং চলাকালীনও আহত হন এই বলিউড অভিনেত্রী। হাঁটুতে গুরুতর চোট লাগে তাঁর। এখনও তা পুরোপুরি সেরে ওঠেনি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিশা আগেই বলেছিলেন ভারতের শুটিং কতটা কঠিন ছিল। একে তো হাঁটুর গুরুতর চোট। তারমধ্যে অ্যাকশন সিন থেকে ডান্স, ফায়ার হুপস সবই করতে হয়েছিল তাঁকে।মালাঙ্গেও বেশ কিছু স্টান্টে দেখা যাবে তাঁকে। এরজন্য সহ অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সাঁতারের কঠিন প্রশিক্ষণও নিয়েছেন দিশা। মোহিত সুরি পরিচালিত মালঙ্গ-এ দেখা যাবে কুণাল খেমু, অনিল কাপুরকেও। মোহিতের সঙ্গে আদিত্যর এটা দ্বিতীয় ছবি। ২০১৩ সালে আশিকি ২ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে মোহিত-দিশা জুটি বাঁধলেন এই প্রথমবার।

No comments:

Post a Comment

Post Top Ad