ফিজিক্স- অ্যাস্ট্রোনমি নামে একটি সংগঠনের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে, নদীর ধারে খেলা করার সময় জলে বল পড়ে যায় ছোট্ট মেয়েটির। এদিক-ওদিক কাউকে সাহায্যের জন্য না পেয়ে বলটি কুড়িয়ে আনার জন্য নদীতে নামতে যাচ্ছিল সে। সেইসময়ই পিছনে থেকে দৌঁড়ে আসে কুকুরটি। মেয়েটির জামা মুখে নিয়ে টানতে থাকে সে। সেই টানের চোটে নদীর ধারে এসে পড়ে যায় শিশুটি। এরপরই পানিতে নেমে তার বল কুড়িয়ে আনে কুকুরটি।
একরত্তি মেয়েটির প্রতি কুকুরটির ভালবাসা দেখে হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। প্রশংসায় পঞ্চমুখ সকলে। কেউ কেউ তো একেবারে ফ্যান হয়ে গেছেন ওই কুকুরের। তাকে সবচেয়ে ‘ভাল ছেলে’ বলেও অভিহিত করেছেন।
একজন টুইট করেছেন, “ফের প্রমাণিত হল যে কুকুর প্রভুভক্ত। ওর জায়গায় অন্য কেউ থাকলে এইরকম নাও করতে পারত। ফলে ঘটতে পারত বড় অঘটন।”অন্য একজন লেখেন, “মানুষ কেন এই রকম বিশ্বাসী হয় না? ছোট্ট শিশুটির প্রাণে বাঁচানোর জন্য কুকুরটিকে পুরস্কার দেওয়া উচিত।আবার উলটো প্রতিক্রিয়াও মিলেছে। একজন এই ঘটনার ভিডিও যিনি করেছেন, তাকে ‘কুকুর’ বলে তুলনা করেছেন।
No comments:
Post a Comment