২০৩০ সালে এটি ৬০ শতাংশ অতিক্রম করবে - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

২০৩০ সালে এটি ৬০ শতাংশ অতিক্রম করবে




২০২৪ অলিম্পিকের আগেই যানজট মুক্ত নগরী উপহার দিতে চায় বিশ্ব প্রতিযোগিতাটির আয়োজক এবং ফ্রান্সের রাজধানী প্যারিস। এ লক্ষে এর আগেই উড়ুক্কু ট্যাক্সি চালু করতে চায় নগর কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে দর্শক, পর্যটক ও খেলোয়াড়দের এই ট্যাক্সির সাধ্যমেই ভেন্যু এলাকায় নেওয়া হবে। এএফপি।
প্যারিসের চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেলপথে বর্তমানে নগরীর কেন্দ্রে আসতে সময় লাগে কয়েক ঘণ্টা। আর সড়কপথে আসতে গেলে পড়তে হয় ব্যাপক যানজটে। নতুন এই উড়ুক্কু ট্যাক্সি প্রকল্প হাতে নিয়েছে এরোপোর্তস দে প্যারিস (এডিপি), এয়ারবাস এবং রাএটিপি আঞ্চলিক পরিবহন সংস্থা। এই ট্যাক্সি হবে সম্পূর্ণ স্বচালিত। চলমান প্যারিস এয়ার শোতে এই ট্যাক্সির ঘোষণা দেওয়ার পাশাপাশি নকশাও প্রদর্শন করা হয়। এর আগে মুক্তি পাওয়া উড়ুক্কু ট্যাক্সির তুলনায় এগুলো তুলনামূলক বড় ও আধুনিক এই ট্যাক্সির বিষয়ে এয়ারবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা গুইলেমে ফউরি এএফপিকে বলেন, ‘২০১০ সাল থেকে প্রথমবারের মতো সম্পূর্ণ মানব প্রজাতির অর্ধেক নগরে বাস করছে। ২০৩০ সালে এটি ৬০ শতাংশ অতিক্রম করবে। তাই আমাদের এর আগেই নতুন কিছু করার কথা ভাবতে হবে।’ এই উড্ডয়নে কোন রকমের রানওয়ের প্রয়োজন হবে না। ভার্টিয়াল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) প্রযুক্তি থাকায় এটি যেকোন সমতল স্থানেই নামতে পারবে।

No comments:

Post a Comment

Post Top Ad