শচিন তেন্ডুলকর যা করলেন - ব্রেকিং বাংলা

Breaking

Monday, September 9, 2019

শচিন তেন্ডুলকর যা করলেন



বাইশ গজ থেকে অবসরে পরিবারের সঙ্গে বেশিরভাগ সময় কাটাচ্ছেন লিটল মাস্টার৷ আর পাঁচটা সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপনে যেন অভ্যস্ত হয়ে উঠছে বছর পাঁচেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানো সচিন রমেশ তেন্ডুলকর৷ মুম্বই নিজের বাড়ির ব্যালকনিতে মুমুর্ষ এক পাখির শুশ্রুষা করতে দেখা গেল কিংবদন্তি এই ক্রিকেটারকে৷
প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে সচিনের বাড়ির ব্যালকনিতে উড়ে আসে একটি কালো কুট পাখি৷ মুমুর্ষ পাখিটিকে দেখে এগিয়ে যান সচিন৷ শুশ্রুষা করার পর পাখিটিকে চিকেন ও ব্রেড খেতে দেন মাস্টার ব্লাস্টার৷ জল ও খাবার খেয়ে কিছুটা সুস্থবোধ করে পাখিটি৷ কিন্তু তার উড়ে যাওয়ার ক্ষমতা ছিল না৷ এই ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন সচিন৷ তাঁর ধারণা কাকের তাড়া খেয়ে পাখিটি প্রাণ বাঁচাতে উড়ে আসে৷
পরে এনজিও-তে ফোন করে পাখিটিকে নিয়ে যাওয়ার জন্য বলেন বাইশ গজের বাদশা৷ তারপর এনজিও-র লোকেরা এসে পাখিটিকে নিয়ে যায়৷ তারা বলেন পাখিটি পাঁচ থেকে ১০ দিন বিশ্রাম নেওয়ার পর উড়তে পারবে৷
এই ঘটনার পর দেশবাসীর প্রতি লিটল মাস্টারের আর্জি, তারা যেন বাড়ির পাশে বা ছাদে কিছুটা জল রাখে৷ যাতে করে পাখিরা পান করে তাদের তৃষ্ণা মেটাতে পারে৷ তবে সামাজিক সচেতনা বাড়াতে আগেও এগিয়ে এসেছেন সচিন৷ টু-উইলার চালকদের হেলমেট পড়ার আহ্বান জানিয়ে কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন লিটল মাস্টার৷ গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সামাজিক সচেতনা বাড়াতে এক ভিডিও বার্তা দেন সচিন৷

No comments:

Post a Comment

Post Top Ad