বলিউডে এখন বায়োপিক ট্রেন্ড তালিকার শীর্ষে। তবে শুধু রাজনৈতিক চরিত্র নয়, বিভিন্ন ক্রীড়াবিদদের নিয়েও বায়পিক নির্মাণের হিড়িক পড়েছে বলিউডে। শোনা যাচ্ছে, এবার পিটি ঊষাকে নিয়ে তৈরি হবে সিনেমা (PT Usha biopic)। এই সিনেমায় মূল ভূমিকাতে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে ক্রীড়াবিদ পিটি ঊষার বায়োপিকে (PT Usha biopic) অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও, ক্যাটরিনা (Katrina Kaif) এখনও পর্যন্ত এই প্রকল্পের সঙ্গে তিনি যোগ দেবেন কিনা তা ঘোষণা করেননি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলচ্চিত্র পরিচালক রেবতী এস ভার্মা (Revathy S Varma) এই সিনেমার নির্দেশনা করবেন। বলিউডে ‘আপ কে লিয়ে হাম' সিনেমার পরিচালনা করেছিলেন রেবতী এবং বেশ কিছু তামিল এবং মালয়ালম চলচ্চিত্রেরও নির্দেশনা দিয়েছেন তিনি। পিঙ্কভিলার (Pinkvilla) প্রতিবেদনে বলা হয়েছে যে, চলচ্চিত্রটি বেশ কয়েকটি ভাষায় তৈরি হতে চলেছে। এবং কয়েক বছর আগে চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। অভিনেত্রী সেই সময় ওমুং কুমার পরিচালিত আরেকটি স্পোর্টস বায়োপিক মেরি কমের কাজটি বেছে নেওয়ার জন্য এই সিনেমায় না বলেছিলেন। সিনেমার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, চলচ্চিত্রের পরিচালক বিশেষভাবে এই কাজ নিয়ে ক্যাটরিনার সঙ্গে কথা বলার জন্য সাক্ষাৎ করেন। সূত্রের খবর, “রেবতী (Revathy) বেঙ্গালুরু থেকে ক্যাটরিনার সঙ্গে দেখা করার জন্য কয়েক সপ্তাহ আগেই সোজা মুম্বাইতে চলে আসেন। ক্যাটরিনার স্ক্রিপ্ট পছন্দ হয়েছে এবং সম্ভবত চলচ্চিত্রে অভিনয়ের জন্য রাজি হবেন তিনি। নিজের অভিনয়ের জীবনে এটিই হবে তাঁর প্রথম বায়োপিক।”
Monday, September 9, 2019
ক্যাটরিনা কাইফকে আগামীতে সলমান খানের সহঅভিনেত্রী হিসেবে দেখা যাবে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment