‘বাত এক রাত কি’ ছবি দিয়ে সিনেসফর শুরু করেন সঞ্জয় - ব্রেকিং বাংলা

Breaking

Monday, September 9, 2019

‘বাত এক রাত কি’ ছবি দিয়ে সিনেসফর শুরু করেন সঞ্জয়



শুধু মাত্র আইটেম নেচে যেখানে বলিপাড়ার অভিনেত্রী পাচ্ছেন বারো কোটি টাকা! সেখানে টানা চোদ্দবছর ইন্ডাস্ট্রিতে কাজ করে, এখনও নিজের বাড়ি তৈরি করতে পারেনি অভিনেতা সঞ্জয় মিশ্র তাই আজও নিজের মাথা গোজার ঠাঁই দু’কামড়ার ভাটা বাড়ি
বলিউডে পারিশ্রমিকের বৈষম্য নতুন কিছু নয় প্রায়ই সমান পারিশ্রমিকের দাবিতে মুখ খোলেন বি-টাউনের অভিনেত্রীরা কিন্তু আজও চুপ করে আছেন পার্শ্ব অভিনেতারা যদিও পরিস্থিতি এখন অনেকটাই ভাল তবে এখনও পার্শ্ব অভিনেতাদের পরিশ্রমের তুলনায় অনেক কম পারিশ্রমিকই দেওয়া হয় তাইতো প্রায় দুই দশক ধরে বলিউডে কাজ করেও নিজের বাড়ি তৈরি করতে পারেননি অভিনেতা যেখানে একটি ছবিতেই গাড়ি-বাড়ি সব পাচ্ছেন নায়ক-নায়িকারা
তবে এতে ক্ষোভ নেই সঞ্জয় মিশ্রের বরং এরজন্য নিজেকে নিজেই দায়ী করছেন তিনি অভিনেতার কথায়, ” অভিনয়টা তিনি ভালবেসে করেন নিজের প্রতিভা সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে তাই পয়সা যতোই কম থাক সহজাত আভিজাত্য রয়েছে যে কোনও পরিচালককে আগে নিজের কাজ দেখাতে বলেন সঞ্জয় মিশ্র তারপর তিনি ঠিক করেন সেই সিনেমায় অভিনয় করবেন নাকি করবেন না কাজ যদি ভাল হয় তাহলে টাকার কথাও ভাবেন না
‘গোলমাল এগেইন’, ‘বস’, ‘দিলওয়ালে’র ছবিতে নায়ক-নায়িকাকে ছাড়িয়ে দর্শকদের নজর নিজের দিকে করে নিয়েছিলেন অভিনেতা কড়ভি হাওয়া’ ও ‘অংরেজি মে কহতে হ্যায়’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় সমালোচকদেরও মন ছুঁয়ে গিয়েছে এরপরও ভাড়ার বাড়িতে থাকতে হচ্ছে অভিনেতাকে? তবে সময় এখন বদলেছে সঞ্জয় মিশ্র জনপ্রিয়তা বেশ বেড়েছে এই সময়টাকে ব্যবহার করতে চান অভিনেতা কারণ এখন বলিউডে বিষয়ভিত্তিক সিনেমার কদর বেড়েছে নায়কের নামে হয়তো এখনও ফার্স্ট ডে ফার্স্ট শো চলে যায়

No comments:

Post a Comment

Post Top Ad