৯৫ শতাংশ নারীই বলবেন একেবারে ভুয়া খবর - ব্রেকিং বাংলা

Breaking

Monday, September 9, 2019

৯৫ শতাংশ নারীই বলবেন একেবারে ভুয়া খবর



লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোঁফ আর দাড়ি', এ লাইনেই বাজিমাত করেছিলেন নায়ক। কয়েক দশক আগের সিনেমার কথা ছাড়ুন, এখনই নারীদের যদি বলা হয় আপনারাও দাড়ি কামান, তাতে ত্বক থাকবে কোমল এবং ইয়ং, বিশ্বাস করবেন? হলফ করে বলা যায় শতকরা ৯৫ শতাংশ নারীই বলবেন একেবারে ভুয়া খবর। আজ্ঞে না। বিশ্বের অন্যতম সেরা সুন্দরী মহিলা এবং বিউটি এক্সপার্ট হুদা কাত্তান এ কথা জানিয়েছেন। মেরিলিন মনরো, এলিজাবেথ টেলরের মতো ডাকসাইটে সুন্দরীরাও শেভ করতেন, জানেন কি?
তবে যেমন তেমনভাবে করলে চলবে না। হুদা জানাচ্ছেন, এর বিশেষ পদ্ধতি রয়েছে। তবে মুখে শেভিং ক্রিম বা ফোম মেখে করলে চলবে না। পুরুষদের ক্ষেত্রে যেটা খাটে তা মহিলাদের ত্বকে খাটছে না। সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের মুখের ত্বক নরম হয়ে থাকে। স্বীকার করুন বা না করুন, বহু মহিলাদের মুখে সুক্ষ বা প্রকট চুল দেখা যায়। অনেকেই লেসার ট্রিটমেন্ট করিয়ে তা থেকে মুক্তির উপায় খোঁজেন। তবে লেসারের থেকে অনেক ভালো কাজ দেবে রেজার। তবে তা সোজা রেজার হতে হবে। হুদা বলেন, 'যদি মুখ ভালো করে ভিজিয়ে শেভ করেন, তবে সে সব স্থানের চুল অপেক্ষাকৃত মোটা এবং শক্ত হয়ে যাবে। তাই মেক-আপ সম্পূর্ণ মুছে একদম শুকনো মুখে শেভ করুন।'

No comments:

Post a Comment

Post Top Ad