কালের অনেক পরিবর্তন হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে মেয়েরা অনেক দূর চলে গেছে। মেয়েরা এখন আর ঘরের মাঝে সীমাবদ্ধ নেই। শুধু রান্না করবে আর বাচ্চার দেখাশুনা করবে এটা সেকালের চিন্তা। বর্তমানে তারা ঘর,অফিস,ব্যবসা সব কিছুই সমান তালেই করে যাচ্ছে। মেয়েরা এখন স্মার্ট, বুদ্ধিমান, সচেতন, শিক্ষিত ও স্বাধীন। নিজেদের অধিকার আদায়ে মেয়ারা এখন অনেক বেশী অবগত। কিছু মানুষের চিন্তা সেই প্রাচীন মধ্যযুগীয় ধারনায় রয়ে গেছে। তারা এখনো মনে করে আত্মনির্ভরশীল মেয়েরা নাকি ভালো স্ত্রী হয় না। তাহলে চলুন দেখে নেই স্বাধীন চিন্তাশীল মেয়েরা কেমন হয়।
স্বাবলম্বী মেয়েরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ঃ
তাদেরকে কখনো অনুপ্রাণিত করার প্রয়োজন নেই তারা নিজেরাই নিজেদের অনুপ্রাণিত করেন। খারাপ দিনগুলোর সময় তাদের কারো অনুপ্রাণার প্রয়োজন হয় না। উল্টো তারাই অন্যদের অনুপ্রেরণা যোগান। এই সকল মেয়েরা কর্মক্ষেত্রে ভালো করে।
কোন কাজ শেষ না করে হাল ছাড়ে নাঃ
তারা কোন কাজ অসমাপ্ত রাখে না। যত কষ্টকর কাজই হোক না কেন সেটা তারা শেষ করেই ছাড়বে। কোন কিছু তাদের থামাতে পারবে না। এটা তাদের সব থেকে ভালো অভ্যাসগুলোর
No comments:
Post a Comment