লবণ কম খান
উচ্চ রক্তচাপ কমাতে সবচেয়ে আগে লবণ খাওয়া কমাতে হবে। কাঁচা লবণ তো কমাবেনই।
সেইসঙ্গে রান্নাতেও যতটা সম্ভব লবণ কম দিন।অতিরিক্ত লবণ রক্তে মিশে সোডিয়ামের মাত্রা বাড়ায় এবং দেহে সোডিয়ামের ভারসাম্য নষ্ট করে। ফলে রক্তচাপ হু হু করে বাড়তে থাকে। কিডনির ওপরেও এর যথেষ্ট প্রভাব পড়ে।

ডায়েটে রাখুন কলা
কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম যা রক্তচাপ কমাতে বিশেষ ভূমিকা নেয়।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, নিয়মিত ডায়েটে কলা রাখুন।
প্রাতরাশ, স্ন্যাকস দিনের যে কোনও মিলেই কলা রাখার চেষ্টা করুন।
সবুজ সবজি
নিয়মিত সবুজ সবজি ও শাকপাতা রাখুন আপনার ডায়েট তালিকায়।
ফাইবার সমৃদ্ধ সবুজ সবজিতে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফোলেট যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। কম তেলে রান্না সবজি বা সিদ্ধ সবজি খাওয়ার চেষ্টা করুন। তাতে শরীরে ক্যালোরি কম ঢুকবে।
ওটমিল
ওজন কমাতে এবং এনার্জি বাড়াতে ওটসের কোনও বিকল্প নেই। ডায়েটিশিয়ানরা প্রাতরাশে ওটস খাওয়ারই পরামর্শ দিয়ে থাকেন। ওটসে সোডিয়ামের মাত্রা খুব কম, তা ছাড়া রয়েছে উচ্চমাত্রায় ফাইবার যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
তরমুজ
অ্যামিনো অ্যাসিড এল-সিট্রুলিন সমৃদ্ধ তরমুজ শুধু রক্তচাপ নয়, শরীরের নানা সমস্যা দূর করে। এতে রয়েছে লাইকোপিন, পটাসিয়াম, ভিটামিন এ এবং ফাইবার যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। কমলালেবুর রসের সঙ্গে ডাবের পানির মিশ্রণ
No comments:
Post a Comment