তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী দন্ধ প্রকাশ্যে - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 15, 2019

তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী দন্ধ প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধি,উত্তরদিনাজপুর,১৫সেপ্টেম্বরঃ-আবারো তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী দন্ধ প্রকাশ্যে উত্তর দিনাজপুর জেলায়। জেলা তৃনমূল কংগ্রেস সভাপতির সাথে ইসলামপুরের বিধায়ক আব্দুল করীম চৌধূরী। ঘটনার সুত্রপাত রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এর বোর্ড অফ ডিরেক্টরস চেয়ারম্যান মাসুদ মোহাম্মদ নাসিম এসানকে লোকসভা নির্বাচনের সময় দল বিরোধী কার্যকলাপের জন্য কয়েকদিন আগেই জেলা তৃনমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তাকে দল থেকে বহিকৃত করেছে। এবং তাকে তার পদ থেকে সরানোর জন্য অনাস্থা আনার পক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। অপরদিকে বেআইনি ভাবে মাসুদ মোহম্মদ নাসিমকে দক থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এতে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের ভিতরো ও বাইরে জোরচর্চা শুরু হয়েছে। নিজের পদ বাজাতে নাসিম সাহেব দেখা করতে যায় বিধায়ক করিম চৌধুরীর বাড়িতে । উল্লেখ্য কানাইয়া ও করিম চৌধুরীর মধ্যে গোষ্ঠী তাজিয়া চলছে এমত অবস্থায় নাসিম সাহেব করিম চৌধুরী কাছে যাওয়া রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে । করিম সাহেবের দাবি নাসিমকে অবৈধভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে, নাসিম সাহেব বলেন বহিষ্কারের আগে আমাকে কোনরকম যোগাযোগ করা হয়নি কিছু জানানো হয়নি। দল নিয়ম না মেনেই বহিষ্কার করেছে ফলে বিষয়টি করিম সাহেব কে জানাতেই আজ তার কাছে এসেছি।এদিকে তৃনমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, নাসিম সাহেব লোকসভা নির্বাচনের সময় দল বিরোধী কার্যকলাপ করেছে। সেই কারনে তাকে দল থেকে বহিস্কার করার হয়েছে এবং তাকে তার পদ থেকে সরানোর জন্য অনাস্থা আনা হবে।এখোন দেখাযায় জল কোন দিকে গড়ায়। যেভাবে প্রকাশে তৃনমূলের জেলা সভাপতির সাথে বিধায়কের গোষ্ঠী দন্ধ প্রকাশ্যে আচ্ছে ফলে রাজনৈতিক মহলে ভালো সাড়া পড়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad